ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাসের ধাক্কায় প্রাণ গেল ২ পর্যটকের

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

মার্চ ২৬, ২০২৬, ০২:১৩ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাসের ধাক্কায় প্রাণ গেল ২ পর্যটকের

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস, মোটরসাইকেল ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টা ১০ মিনিটে চকরিয়া উপজেলার বানিয়াছড়া বাজার সংলগ্ন ভিলেজারপাড়া এলাকার করিম বাবুর্চির বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল-সবুজ পরিবহন’-এর একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাতনামা ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- ঢাকার উত্তরখান এলাকার আটিপাড়ার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা পর্যটক হিসেবে কক্সবাজার যাচ্ছিলেন বলে জানা গেছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘাতক বাস এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!