ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মার্চ ২৬, ২০২৬, ০৭:৫০ পিএম

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে শহরের শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

পরে পর্যায়ক্রমে জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট, ফেনী ইউনিভার্সিটি, ফেনী সরকারি কলেজ, ফেনী সদর উপজেলা পরিষদ, ফেনী পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পিবিআই, সিআইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা আনসার কমান্ড, জেলা কারাগার, ফেনী রিপোর্টার্স ইউনিটি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সরকারি জিয়া মহিলা কলেজ, জয়নাল হাজারী কলেজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদ্‌যাপন পরিষদ ও ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এমপির নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম. এ. খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা মহিলা দল নেত্রী নুর তানজিলা রহমান, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন প্রমুখসহ জেলা যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল এবং শিক্ষা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

এদিকে শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।

বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

এএন

Link copied!