ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ১১:০৩ পিএম

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ এবং একটি শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা না গেলেও পুলিশ ধারণা করছে তারা সবাই একই পরিবারের সদস্য।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল ফুরিয়ে গেলে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় বাসটি থেমে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে রেললাইনের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলে আসলে তারা টের পাননি এবং ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!