ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদ্মায় যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

মিঠুন গোস্বামী, রাজবাড়ী

মিঠুন গোস্বামী, রাজবাড়ী

মার্চ ২৯, ২০২৬, ০৬:২৩ পিএম

পদ্মায় যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা তদন্তে নৌমন্ত্রণালয় গঠিত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রোববার সকাল সাড়ে ১০টায় দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটসহ অন্যান্য ঘাটগুলো পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান মো. মুহিদুল ইসলাম।

ছয় সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের প্রতিনিধি, নৌপুলিশ প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) এর প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) এর প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তদন্ত কমিটির প্রধান মো. মুহিদুল ইসলাম বলেন, “নির্দিষ্ট সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে এমন ঘটনা আমাদের কারোই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে পড়ে পদ্মায় ডুবে যায় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পরে উদ্ধার অভিযানে নারী ও শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এএন

Link copied!