ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঝালকাঠি মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৬, ০৫:৫২ পিএম

ঝালকাঠি মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জেলার ছত্রকান্দা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান।

আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এই অঞ্চলের বিভিন্ন মহাসড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি এ সময় উপস্থিত সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং গাছ কাটা থেকে বিরত থাকার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠির স্থানীয় সাংবাদিক এবং সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা অঞ্চলের সড়কের ধারে এই বনায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!