ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঞ্ছারামপুরে জুয়ার আসর থেকে ৭ জুয়ারী গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৬, ০৩:৩৯ পিএম

বাঞ্ছারামপুরে জুয়ার আসর থেকে ৭ জুয়ারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, তাস (কার্ড) ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফরদাবাদ গ্রামের অলি মিয়ার বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতরে চলমান জুয়ার আসর থেকে ৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ২৮ হাজার ৭৫০ টাকা, জুয়া খেলার ব্যবহৃত দুই বান্ডিল তাস এবং ৬টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগভাবে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জসিম (২৮), তৌহিদ মিয়া (৩৮), আলম মিয়া (৪০), মানিক মিয়া (২৭), আশিক মিয়া (২৫), জিয়াউর রহমান (৩৫) ও মহিউদ্দিন (৪৮)। তাদের সকলের বাড়ি ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি জুয়া মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া বলেন, “জুয়া ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

এএন

Link copied!