ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৬, ১১:০৭ এএম

নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

পরিবেশের ভারসাম্য রক্ষায় নবীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়গাঁও গ্রামে অভিযান চালানো হলে পাহাড় কাটার অপরাধে ওই গ্রামের ধন মিয়ার ছেলে ছালেহ আহমেদকে হাতেনাতে আটক করা হয়। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, এই ধরনের অপরাধ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।

স্থানীয়রা জানান, এ ধরনের অভিযানের ফলে পাহাড় কাটার অবৈধ কর্মকাণ্ড বন্ধে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

এএন

Link copied!