ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৬, ১২:৪৫ পিএম

ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা-কেন্দ্র ভূঞাপুর সদরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজটি ভূঞাপুরের প্রাণকেন্দ্র অবস্থিত। উপজেলার যেকোনো প্রান্ত হতে এই কলেজে আসার পর্যাপ্ত পরিবহন সুবিধা রয়েছে। কিন্তু ভূঞাপুর থেকে নিকরাইল কেন্দ্রে (শমসের ফকির মহিলা কলেজ) যাতায়াতে পরিবহন সুবিধা নেই। উক্ত কেন্দ্রে যাতায়াতের রাস্তা সরু এবং খানাখন্দে ভরা। যে কারণে প্রায়ই শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়। দূরত্ব বেশি হওয়ায় অনেক সময় যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কষ্টকর হয়ে পড়ে। ঝড়বৃষ্টির কারণে অনেক সময় ভিজে যেতে হয়।

শিক্ষার্থীরা আরও বলেন, উক্ত কলেজ কেন্দ্রে প্রায় ১ হাজার ৫শ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণের পর্যাপ্ত সুবিধা ও আবাসিক ব্যবস্থা নেই। তাই আগামী এইচএসসি পরীক্ষা-কেন্দ্রটি নিকরাইল শমসের ফকির মহিলা কলেজ থেকে ভূঞাপুর সদরে নির্ধারণের জোর দাবি জানাচ্ছি। তা না হলে আমরা লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

এএন

Link copied!