ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাশিয়ানীতে বিপুল ইয়াবা-গাঁজাসহ ‘মাদক সম্রাট’ আকাশ গ্রেপ্তার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৬, ০৪:৩৪ পিএম

কাশিয়ানীতে বিপুল ইয়াবা-গাঁজাসহ ‘মাদক সম্রাট’ আকাশ গ্রেপ্তার

১০ হাজার ২০৫ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকাসহ মাদক সম্রাট শহিদুল ইসলাম আকাশ (৩৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামে শনিবার দিবাগত রাত দেড়টার সময়।

জানা গেছে, কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান, এসআই মো. নূর আলম মিয়া, এএসআই মো. শিহাব উদ্দিনসহ কয়েকজন পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ (১০,২০৫ পিস) ইয়াবা, ২ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৪,২৬,৮০০ টাকা উদ্ধার করেন। এ সময় মাদক সম্রাট শহিদুল ইসলাম আকাশ (৩৬) কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান ও অফিসার ইনচার্জ কাশিয়ানী থানার সার্বিক অপারেশন কৌশল পরিচালনায় কাশিয়ানীতে সফল অভিযান পরিচালিত হয়। এ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আকাশকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে (রোববার ১২ এপ্রিল) গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন পশ্চিম রাতইল এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান অভিযানের বিবরণ দিতে গিয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার জানতে পারেন পশ্চিম রাতইল এলাকায় মাদকের একটি বড় চালান মজুত রয়েছে। এরপর আভিযানিক দল কৌশলগত অবস্থান নিয়ে রাত গভীর হলে অভিযুক্ত শহিদুল ইসলাম আকাশ (৩৮) এর বাড়ি ঘিরে ফেলে। পরে সুশৃঙ্খলভাবে বাড়িতে চিরুনি অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করলেও তল্লাশিতে তার ঘরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম আকাশ (৩৮) কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পশ্চিম রাতইল গ্রামের মো. আলীর ছেলে।

পুলিশ তার বাড়ি তল্লাশি চালিয়ে ১০,২০৭ পিস ইয়াবা (কমলা ৯,৬২৫ পিস এবং সবুজ ৫৮২ পিস), ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির লভ্য ৪,২৬,৮০০ টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৩৩,৬৪,৩০০ টাকা বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নূর আলম মিয়া জানান।

এলাকাবাসীর ভাষ্য, গ্রেপ্তারকৃত আকাশ একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কাশিয়ানী ও মুকসুদপুর এলাকায় মাদকের নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন।

থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

এএন

Link copied!