ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে কো-অর্ডিনেশন সভা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

এপ্রিল ১৯, ২০২৬, ০৫:১০ পিএম

মধুপুরে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে কো-অর্ডিনেশন সভা

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাম-রুবেলা রোগ ও তার প্রতিকার সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডা. বিশ্বজিৎ চন্দ্র পাল। তিনি জানান, মধুপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩৩ হাজার ১৩৪ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। এর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একটি শিশুও যাতে এই টিকা প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে সকল শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা সজীব কান্তি পাল, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, মধুপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাত ইমরান, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা হোসাইন প্রমুখ।

এএন

Link copied!