আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া
এপ্রিল ১৯, ২০২৬, ০৫:২৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ৩১ নং কূপের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জেলা শহরের বুধলে এ কূপের খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান এবং বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক।
এ সময় প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল নবাব, খনন ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক মি. লাইলিনজেন্টসহ বিজিএফসিএলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রকল্প পরিচালক জানান, আগামী ২১০ দিনের মধ্যে ৩১ নং কূপের খনন কাজ শেষ হবে। খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।
কূপটির খনন ব্যয় ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৫৯৪.২৫ কোটি টাকা। উল্লেখ্য, ৩১ নং কূপের খনন গভীরতা ৫,৬০০ মিটার।
এএন