ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে জমি-সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৬, ০২:৩২ পিএম

মধুপুরে জমি-সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের মধুপুরে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে মারধরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের ষটিবাড়ী বাজার চৌরাস্তা মোড়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ষটিবাড়ী এলাকার মৃত আয়েন উদ্দিন তার ছোট ছেলে মজিবর রহমানকে কিছু জমি লিখে দেওয়ার কারণে বড় ভাই মো. আজমত আলীর সঙ্গে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে ৬ এপ্রিল রাতে আজমত তার ছোট ভাই মজিবরকে বাড়িতে ডেকে নিয়ে ঘরের ভিতরে আটকিয়ে হাত-পা বেঁধে মুখে গামছা দিয়ে রাতভর মারধর করেন। এতে মজিবর রহমানের সারা শরীর জখম হয় এবং একটি পা ভেঙে যায়।

পরদিন সকালে মজিবরের ডাকচিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধারের পর চিকিৎসার জন্য তাকে মধুপুর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসা শেষে মজিবর রহমান বাড়িতে এলে তার অবস্থার কথা শুনে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে এলাকাবাসী বিবাদী আজমত আলী গংদের বিচারের দাবিতে মানববন্ধন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য লাল মিয়া, সামছুর রহমান স্বপন, জলিল মাহমুদ, আহতের স্ত্রী ও মামলার বাদী রুপালি বেগম, শফিকুল ইসলাম, হান্নান মিয়া, মনির হোসেন, আহত মজিবর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তারা বলেন, পারিবারিক এই বিরোধ দ্রুত মীমাংসা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

এএন

Link copied!