ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাসিরনগরে হাতকড়া পরেই বোনের জানাজায় আওয়ামী লীগ নেতা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৬, ০৮:০৯ পিএম

নাসিরনগরে হাতকড়া পরেই বোনের জানাজায় আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরিহিত অবস্থায় বোনের নামাজে জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী (৪৮) প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি প্রহরায় তাঁর বড় বোনের নামাজে জানাজায় অংশ নেন। তাঁর বড় বোন আফিয়া চৌধুরী (৫২) মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বোনের মৃত্যুর সংবাদ পেয়ে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগার থেকে ছয় ঘণ্টার প্যারোলে মুক্তি নিয়ে নাসিরনগর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলপুর গ্রামের বাড়িতে যান আসাদুজ্জামান চৌধুরী। এ সময় তিনি স্ত্রী, সন্তান ও স্বজনদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

পরে বাড়ির পাশে ফুলপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে বোনের কবর জিয়ারত করেন।

পরিবারের সূত্রে জানা যায়, গত বছরের ৬ আগস্ট নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর মোড় বাজার থেকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন আসাদুজ্জামান চৌধুরী। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আসাদুজ্জামান চৌধুরীর ভাতিজা আশিকুর রহমান চৌধুরী বলেন, দুপুর ২টার দিকে তাঁকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের একটি দল তাঁকে বাড়িতে নিয়ে আসে। জানাজায় অংশ নেওয়ার পর নির্ধারিত সময় শেষে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এএন

Link copied!