ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরিচ্ছন্ন নগরী গড়তে বরিশালে দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আরিফ হোসেন, বরিশাল

আরিফ হোসেন, বরিশাল

এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৫০ পিএম

পরিচ্ছন্ন নগরী গড়তে বরিশালে দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে বরিশালকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। 

শনিবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়। এ সময় বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীন বলেন, বর্তমান সরকার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তারই ধারাবাহিকতায় বরিশাল সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ সকল খাল পরিষ্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রশাসক আরও জানান, দুই মাসব্যাপী এই বিশেষ অভিযানের মাধ্যমে নগরীর সবকটি খাল আবর্জনা মুক্ত করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে খাল খনন, পুনঃখনন ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। নগরবাসীকে একটি স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।

খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধনকালে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীসহ বিসিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বরিশাল মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!