ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণা মডেল থানা পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক 

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

এপ্রিল ২৭, ২০২৬, ১২:১৪ পিএম

নেত্রকোণা মডেল থানা পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক 

নেত্রকোণা মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা, দুটি ল্যাপটপ, ১২টি মোবাইল ফোন এবং নগদ ৪৬ হাজার টাকাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সোনিয়া আক্তার (২৫)। তারা নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর লেভেল ক্রসিং এলাকার একই পরিবারের সদস্য।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার সোমবার ২৭ এপ্রিল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারের তত্ত্বাবধানে, এসআই মোশাররফ ও তৌফিকের নেতৃত্বে একটি চৌকস টিম রবিবার দিবাগত গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লেখিত মাদক ও সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এম জি

Link copied!