ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৬, ০৫:২০ পিএম

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩৪ মিনিটে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের প্যাডে সামাজিক যোগাযোগমাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।

আগামী এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হুছাইন জ্যাকি এবং সাধারণ সম্পাদক হিসেবে সালেম মো. সোয়েব রিগানের নাম ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে ২২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ১০ জন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ১১ জনের নাম প্রকাশ করা হয়েছে। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে মো. তুষার ইমরান ও দপ্তর সম্পাদক হিসেবে মাহফুজ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক সভাপতি ও মো. জানিফ সাধারণ সম্পাদক হিসেবে জেলা ছাত্রলীগের দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘সন্ত্রাস বিরোধী আইন ২০০৯’ অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন সহিংসতা, হত্যাযজ্ঞ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। 

আইন অনুযায়ী, বর্তমানে নিষিদ্ধ সংগঠন হিসেবে এর কোনো রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আইনি বৈধতা নেই।

জেএইচআর

Link copied!