ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

মে ২, ২০২৬, ০৭:৫০ পিএম

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শনিবার ফতুল্লার ডিআইটি মাঠে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ‘নলখালি খাল’, ‘বাগডুমারি খাল’ ও ‘ওয়াপদারপুল খাল’ খননের এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান ফতুল্লাবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে এই খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছেন। এটি বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নেরই একটি অংশ।" তিনি আরও বলেন, খাল পুনঃখনন কার্যক্রম সফল করতে খালের সীমানায় থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

পরিবেশ রক্ষায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নুর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পবিত্র চন্দ্র মন্ডল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!