ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় বিজিবির ৩ কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০৩:০১ পিএম

চুয়াডাঙ্গায় বিজিবির ৩ কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

চুয়াডাঙ্গায় গত এক বছরে বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় সোয়া তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদরে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। ধ্বংসকৃত মাদকের মোট বাজারমূল্য ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা। 

ধ্বংস করা মাদকের তালিকায় ছিল- ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৩৮.৭৯ কেজি ভারতীয় গাঁজা, ১.৮৫৭ কেজি হেরোইন ও ১.৮৯ কেজি কোকেন, ২৫ হাজার ৪৮৫ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও অন্যান্য মাদক।

মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি যশোর রিজিয়ন কমান্ডার জেনারেল মাহমুদুল হাসান। তিনি বলেন, সীমান্ত অতিক্রম করে যাতে দেশে মাদক প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে অন্যান্য সংস্থাও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করছে।

কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান রোধে প্রয়োজন অনুযায়ী নতুন বিওপি (BOP) স্থাপন করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বিজিবির কার্যক্রম আরও গতিশীল করতে মেহেরপুরে নতুন একটি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ব্যাটালিয়নের সংখ্যা বৃদ্ধি পেলে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির লে. কর্নেল নাজমুল হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের এবং মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেএইচআর

Link copied!