ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
পানি সম্পদ মন্ত্রী

খাল খননের মাধ্যমে সারা দেশ অবৈধ দখলমুক্ত হবে

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মে ৭, ২০২৬, ০২:৪৩ পিএম

খাল খননের মাধ্যমে সারা দেশ অবৈধ দখলমুক্ত হবে

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সারা দেশে খাল খনন কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এর মাধ্যমেই অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশের খালগুলো নিজ নিজ স্থানেই রয়েছে। কেউ যদি সেখানে অবৈধভাবে কোনো স্থাপনা গড়ে তোলে, তবে তাকে তা সরিয়ে নিতে হবে। দখলমুক্ত করতে গিয়ে কোনো আইনি জটিলতা দেখা দিলে আমরা জেলা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে তা মোকাবিলা করব।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় এই কর্মসূচি বন্ধ থাকায় অনেক জায়গায় বর্জ্যের স্তূপ জমেছে ও জমি দখল হয়েছে, যা পুনরুদ্ধারে সরকার বদ্ধপরিকর।

আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। মন্ত্রী আজ উদ্বোধনী স্থানটি পরিদর্শন করেন এবং পরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি তাঁর বক্তব্যে স্মরণ করেন যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিকে একটি সামাজিক বিপ্লবে পরিণত করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন উদ্যমে এই আন্দোলন শুরু করেছেন, যা ইতোমধ্যে জনগণের মধ্যে ব্যাপক জাগরণ সৃষ্টি করেছে।

এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!