ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মির্জা ফখরুল

আমাদের রাজনীতি সুন্দর আর পরিচ্ছন্ন না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৮, ২০২৬, ০২:৪১ পিএম

আমাদের রাজনীতি সুন্দর আর পরিচ্ছন্ন না

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়। তারা বিভিন্ন সময় এই সমাজকে আবার অস্থির করে রাখতে চায়। আমি কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির কথা বলতে চাই না। আমাদের রাজনীতি সুন্দর-পরিচ্ছন্ন না। বারবার মানুষ পরিবর্তনের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে, পরিবর্তন আনার চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে পরিবর্তন আসেনি।

শুক্রবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাইয়ে দেশের তরুণরা মিলে যে আন্দোলন করেছে, সেটিকে তিনি ‘জুলাই যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, সেই আন্দোলনের মধ্য দিয়েই পরিবর্তন এসেছে এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, মানুষ এখন নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে।

তিনি আরও বলেন, অতীতে কিছু শক্তি দেশের অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা ও প্রশাসনকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তার দাবি অনুযায়ী, সেই পরিস্থিতির বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান অবস্থায় আসা সম্ভব হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কিছু পক্ষ এখন পরিবর্তনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং ছোটখাটো ইস্যু দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে তিনি দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা না চাওয়ার কথা বলেন।

রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে তিনি বলেন, কবি পতিসরে আসতেন এবং কৃষকদের দুঃখ-কষ্ট দেখে ব্যাংক প্রতিষ্ঠা ও আধুনিক কৃষি ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন। তিনি রবীন্দ্রনাথের সাহিত্য, কবিতা ও দর্শনের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, সাহিত্যচর্চা মানুষকে ভালো করে তোলে।

তিনি আরও বলেন, রাজনীতি জীবনে বহুবার পরিবর্তনের জন্য আন্দোলন হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন সবসময় আসেনি। একই সঙ্গে তিনি হতাশাবাদ ও সমাজে অস্থিরতা সৃষ্টির প্রবণতার সমালোচনা করেন।

দেশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং গণতন্ত্রও সংগ্রামের মধ্য দিয়েই ফিরে এসেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এম জি

Link copied!