ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

মে ৮, ২০২৬, ০৩:৩০ পিএম

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনের মা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় হিলিতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে হাকিমপুর উপজেলার হিলি মডেল মসজিদ, ক্বাছিমিয়া এতিমখানা মাদ্রাসা এবং হিলি কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী।

দোয়া মাহফিলে মরহুমা জেবুন্নেছার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের আগে বক্তারা মরহুমার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, হযরত আলী সরদার এবং এনটিভির হিলি প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সাধারণ মুসল্লিরা এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!