ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলা (শেরপুর) প্রতিনিধি

মে ১২, ২০২৬, ০৩:৫৯ পিএম

নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

শেরপুরের নকলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই প্রকল্পের কাজ শুরু হয়।

উপজেলার ২নং নকলা ইউনিয়নের বাল্লাঘাট স্টিল ব্রিজ সংলগ্ন এলাকা এবং পাঠাকাটা ইউনিয়নের বুরুডুবি এলাকায় কামরুলের বাড়ির সামনের স্থানে পৃথকভাবে এ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এটি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।

এছাড়া ইজিপিপি কর্মসূচির মাধ্যমে এলাকার অসহায় ও অতিদরিদ্র মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় তাদের জীবনমান উন্নয়নে এই প্রকল্প সহায়ক ভূমিকা রাখবে।

প্রকল্পের কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

জেএইচআর

Link copied!