ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল

মধুখালি (ফরিদপুর) প্রতিনিধি

মধুখালি (ফরিদপুর) প্রতিনিধি

মে ১৫, ২০২৬, ০৫:০৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল

ভারতের পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন ও মুসলিম নিধনের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বাদ জুমা মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত ছাত্র ও যুব মজলিসের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

রিজওয়ান আহম্মেদের পরিচালনায় ও মধুখালী শাখার যুব মজলিসের সভাপতি সাইফুদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুব মজলিসের সহ-সভাপতি কবিদ বিন সাঈদ, পৌর সহ-সভাপতি রাসেল বিন সিরাজ, যুব মজলিসের প্রচার সম্পাদক পাভেল, খেলাফত মজলিস নেতা অখিল মোল্লা, জামায়াত নেতা ওয়ালিদ বিন সিরাজসহ আরও অনেকে।

বক্তারা জানান, গত ৪ মে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন বিজেপি বিজয় লাভ করে। নির্বাচন পরবর্তী সময়ে বিজেপির সমর্থকরা পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর লুটপাট, হামলা, অমানবিক নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়, যা এখনও চলমান রয়েছে।

মুসলিম জনগোষ্ঠীর ওপর এমন বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতেই বাংলাদেশ খেলাফত ছাত্র ও যুব মজলিসের মধুখালী শাখা এই বিক্ষোভ মিছিলের ডাক দেয়।

জেএইচআর

Link copied!