ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

মে ১৮, ২০২৬, ০৪:০৫ পিএম

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ট্রলিচালক ওয়াসিম বেপারীকে (২৬) কুপিয়ে হত্যার ঘটনায় আরিফ হোসেন বেপারী (৪৩) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. কামাল হোসাইন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের শিকার ওয়াসিম মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামের বেপারী বাড়ির মৃত সাহেব আলী বেপারীর ছেলে। অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আরিফ হোসেন বেপারী একই বাড়ির তৈয়ব আলী বেপারীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, শিকিরচর গ্রামের মিজানুর রহমান ওরফে বালু মিজানের পরিবারের সঙ্গে নিহত ওয়াসিমের পরিবারের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৯ জুন রাত সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান ফোন করে ওয়াসিমকে ঘর থেকে ডেকে নেন। এরপর রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ বাড়ির পাশের একটি সেচ প্রকল্পের বাঁধসংলগ্ন ঝোপের মধ্যে ফেলে রাখা হয়। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন।

এই ঘটনায় ২০২০ সালের ৩০ জুন ওয়াসিমের মা জাহানারা বেগম (৬০) বাদী হয়ে মতলব উত্তর থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল তদন্ত শেষে ২০২১ সালের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন জানান, মামলাটি আদালতে চলমান থাকা অবস্থায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ, মামলার নথিপত্র পর্যালোচনা এবং আসামি নিজের অপরাধ স্বীকার করায় বিচারক এই রায় প্রদান করেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষে অপর আইনজীবী ছিলেন হারুনুর রশিদ এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন জাবির হোসাইন।

জেএইচআর

Link copied!