ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১০১টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল আরএমপি

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ২১, ২০২৬, ১০:৩৮ পিএম

১০১টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল আরএমপি

আধুনিক প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। হারানো শখের ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর ১২টি থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে। উদ্ধারকৃত ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও উদ্ধার করা হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া যেকোনো মানুষের জন্য আনন্দের বিষয়। পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেই উদ্ধার হওয়া ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সেবায় সবসময় আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের আর্থিক স্বার্থ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে এমন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

ফোন ফিরে পাওয়া ব্যক্তিরা আরএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের ফলে শুধু হারানো মোবাইল ফোনই উদ্ধার হয়নি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসও আরও শক্তিশালী হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!