ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁয়ে পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা ও লবণ বিতরণ

পনির ভূঁইয়া, সোনারগাঁ

পনির ভূঁইয়া, সোনারগাঁ

মে ২৩, ২০২৬, ০৫:১৯ পিএম

সোনারগাঁয়ে পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা ও লবণ বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযথ নিয়মে পশু জবাই এবং কোরবানির চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাম্মৎ নইফা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি সার্জন ডা. আবু বকর সিদ্দিক এবং নারায়ণগঞ্জ জেলা বিসিক সম্প্রসারণ কর্মকর্তা নিতাই চন্দ্র। এ ছাড়া বিসিকের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন চামড়া সংরক্ষণ ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

কর্মশালায় বক্তারা কোরবানির পর চামড়া নষ্ট হওয়া রোধে বৈজ্ঞানিক ও সঠিক উপায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। প্রশিক্ষণ শেষে চামড়া সংরক্ষণের সুবিধার্থে উপজেলার ৫০টি মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের দায়িত্বপ্রাপ্তদের মাঝে মোট ৭৫ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়।

জেএইচআর

Link copied!