ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মে ২৩, ২০২৬, ০৭:২০ পিএম

দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষার অঙ্গীকার নিয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয়েছে। পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’-র উদ্যোগে দেশের ৬৪টি জেলায় একযোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 

শনিবার বিকেলে টাঙ্গাইলের বরুহায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সবুজ পৃথিবীর প্রধান উপদেষ্টা জাকির হোসেন। সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশের বিভাগীয় ম্যানেজার ইস্তিয়াক আহমেদ, সবুজ পৃথিবীর সভাপতি ডা. কায়েম উদ্দিন, শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু, উবিনীগের সমন্বয়ক রবিউল ইসলাম চুন্নু এবং লৌহজং নদী সুরক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পরিবেশবিদরা।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ আজ চরম ঝুঁকির মুখে। তীব্র তাপদাহ, অসময়ে বন্যা আর অনাবৃষ্টি থেকে প্রকৃতি ও জীবনকে বাঁচাতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ জানান, টাঙ্গাইল থেকে শুরু হওয়া এই কর্মসূচি পর্যায়ক্রমে দেশের সবকটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। ফলজ, বনজ ও ওষধি গাছের পাশাপাশি বজ্রপাত রোধে সহায়ক তালগাছের চারা রোপণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। শুধু গাছ রোপণই নয়, স্থানীয় তরুণ ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রতিটি চারাগাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করা হবে। এর পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের আয়োজন করা হবে।

উদ্বোধন শেষে অতিথিরা অনুষ্ঠানস্থলের আশপাশে চারাগাছ রোপণ করেন। পরে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলজ ও ওষধি গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

জেএইচআর

Link copied!