ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রোজার ৮ পণ্য আগেই বাকিতে আমদানির সুযোগ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৩, ২০২২, ০৫:১২ পিএম

রোজার ৮ পণ্য আগেই বাকিতে আমদানির সুযোগ

রমজান মাসে পণ্য সমগ্রীর দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় আট পণ্যের এলসি মার্জিনে শিথিলতার পর এবার বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

পণ্যগুলোর মধ্যে রয়েছে- ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর। এসব পণ্যে ৯০ দিনের বা তিন মাসের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুবিধা আগামী মার্চ পর্যন্ত প্রযোজ্য থাকবে।

গত ১১ ডিসেম্বর অপর এক নির্দেশনার মাধ্যমে এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য আমদানি এলসি স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংকের এসব ব্যবস্থা আসন্ন রমজান উপলক্ষ্যে প্রয়োজনীয় পণ্যের যোগান নিশ্চিতে সহায়ক হবে।

টিএইচ

Link copied!