ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নতুন মুদ্রানীতি ঘোষণা: রেপো সুদহার ৬ শতাংশ নির্ধারণ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৫, ২০২৩, ০৪:৫৬ পিএম

নতুন মুদ্রানীতি ঘোষণা: রেপো সুদহার ৬ শতাংশ নির্ধারণ

চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতিতে রেপো সুদহার ৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঘোষণায় সুদহার ৫ দশমিক ৭৫ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়।

রিভার্স রেপো সুদহারও ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এখন থেকে রিভার্স সুদহার হবে ৪ দশমিক ২৫ শতাংশ।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে মুদ্রানীতির ঘোষণা শুরু হয়েছে। ওই সভা  থেকে এ সব তথ্য জানা যায়।

রেপোর মাধ্যমে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক । আর রিভার্স রেপোর মাধ্যমে বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নেয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একই সঙ্গে ভোক্তা ঋণে সুদহার ৩ শতাংশ বাড়ানো হলেও অন্যান্য ঋণে সর্বোচ্চ সুদ ৯ শতাংশই থাকবে।


এআরএস

Link copied!