ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অনির্দিষ্টকালের জন্য দেশের সব গার্মেন্টস বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৪, ১১:০২ পিএম

অনির্দিষ্টকালের জন্য দেশের সব গার্মেন্টস বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

রোববার বিজিএমইএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান কচি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।

এর আগে এক দফা দাবিতে রবিবার শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের গাজীপুরসহ দেশের গার্মেন্টস অধ্যুষিত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিকে, সহিংস পরিস্থিতিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারাদেশে কারফিউ ঘোষণা করা হয়েছে।

ইএইচ

Link copied!