ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩০ জুন পর্যন্ত ভোজ্যতেলের করসুবিধা বাড়ানোর সুপারিশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৮, ২০২৫, ০৫:২৬ পিএম

৩০ জুন পর্যন্ত ভোজ্যতেলের করসুবিধা বাড়ানোর সুপারিশ

ভোজ্যতেলের সহনীয় রাখতে আমদানি পর্যায়ের অব্যাহত শুল্ক-কর রেয়াত আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে এ–সংক্রান্ত চিঠি দিয়েছে সংস্থাটি।

৩১ মার্চ শুল্ক-করের রেয়াতি সুবিধার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সুবিধাটি হলো পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সানফ্লাওয়ার তেল, অপরিশোধিত ক্যানোলা তেলের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে পরিশোধিত সয়াবিন ও পাম তেলে স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে।

এ ছাড়া অপরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল এবং পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানি পর্যায়ে অগ্রিম কর অব্যাহতি-সুবিধা পাবেন আমদানিকারকেরা।

দাম সহনীয় রাখতে গত ১৫ ডিসেম্বর সয়াবিন তেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট ছাড়ের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ায় সরকার। এরপর আজ ট্যারিফ কমিশন নতুন করে আরও তিন বাড়ানোর সুপারিশ করেছে। মূলত বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে এ সুপারিশ করেছে ট্যারিফ কমিশন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ৩১ মার্চের পর শুল্কছাড়ের এ সুবিধা উঠে গেলে লিটারপ্রতি সয়াবিন আমদানি ও বাজারজাতে ১৪-১৫ টাকার মতো বাড়তি শুল্ক-কর দিতে হবে। তাতে সয়াবিন তেলের দামও আরেক দফা বাড়ার আশঙ্কা রয়েছে। এ আশঙ্কায় সয়াবিন মজুত প্রবণতাও বাড়ছে।

আরএস

Link copied!