ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:০৭ পিএম

১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার

চলতি মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় এটি প্রায় ১৯ হাজার ২০২ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এর মধ্যে শুধুমাত্র সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রবাসীরা পাঠান ১ হাজার ২০৭ কোটি ৮০ লাখ টাকা।

আরিফ হোসেন জানান, গত বছরের একই সময়ে সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় হয়েছিল ১২৯ কোটি ৩০ লাখ ডলার। এ হিসাব অনুযায়ী, চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৮ কোটি ১০ লাখ ডলার বা ২১.৮০ শতাংশ।

অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ৬৪৭ কোটি ৪০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৫৪৩ কোটি ১০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০৪ কোটি ৩০ লাখ ডলার বা ১৯.২০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রবাসী আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার পরিস্থিতি শক্তিশালী হচ্ছে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।

ইএইচ

Link copied!