ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৩, ২০২৫, ১২:২৬ এএম

রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

রেমিট্যান্স প্রবাহের জোর এবং কেন্দ্রীয় ব্যাংকের নিলাম কার্যক্রমের প্রভাবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার এ পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ২৭.৩৫ বিলিয়ন ডলার।

বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৯ অক্টোবর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১.৯৪ বিলিয়ন ডলার, আর আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী তা ছিল ২৭.১২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার কারণে রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার কিনেছে। নিলাম কার্যক্রম শুরু হয় গত ১৩ জুলাই থেকে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

ইএইচ

Link copied!