ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৪০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৯, ২০২৫, ০৭:২৯ পিএম

১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৪০ লাখ ডলার

চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ধরে) প্রায় ২৩ হাজার ২৮০ কোটি টাকা।

বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। 

বলেন, “নভেম্বরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৪০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে আসা ১৪৫ কোটি ৭০ লাখ ডলারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।”

তিনি আরও জানান, ১৮ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১০ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার, যা বছর ব্যবধানে ১৫.৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আর আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

ইএইচ

Link copied!