ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চূড়ান্ত অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ০৫:৩৪ পিএম

চূড়ান্ত অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

দুর্দশাগ্রস্ত পাঁচটি ইসলামিক ব্যাংক একীভূত হয়ে দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত শরিয়াভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। 

রোববার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় ব্যাংকটির অনুমোদন দেয়া হয়। 

যার প্রধান কার্যালয় হবে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে। সম্প্রতি নতুন এই ব্যাংকের নামে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে একটি হিসাব খোলা হয়েছে। 

এর আগে, গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

চূড়ান্ত অনুমোদন পাওয়ায় শিগগিরই আমানতকারীদের অর্থ পরিশোধ, সুদের হার ও বেতন স্কেলসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।

আগামী সপ্তাহ থেকেই এই ব্যাংকের কার্যক্রম শুরু হতে পারে।

জেএইচআর

Link copied!