ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:৫৬ পিএম

উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১২তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৫ এ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্টল উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন রোববার ফিতা কেটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টলটি উদ্বোধন করেন। 

এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই ইনভেস্টমেন্ট উইং প্রধান আবু সাঈদ মো. ইদ্রিস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান ও মোহাম্মদ জাকির হোসাইন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের এ স্টলে মেলায় আগত ক্রেতা-দর্শনার্থী, গ্রাহক ও ব্যবসায়ীদেরকে ব্যাংকের আধুনিক প্রযুক্তিনির্ভর নানান সেবা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করা হচ্ছে।

ইএইচ

Link copied!