ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রেমিট্যান্সে বড় উত্থান, ২৭ দিনে এলো ২৭৫ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৭:৩৯ পিএম

রেমিট্যান্সে বড় উত্থান, ২৭ দিনে এলো ২৭৫ কোটি ডলার

চলতি ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। মাসের প্রথম ২৭ দিনে প্রবাসীরা ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। 

রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টদের মতে, রেমিট্যান্স আসার বর্তমান গতি অব্যাহত থাকলে মাস শেষে তা ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি দেশের বৈদেশিক মুদ্রার বাজারে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে বলে আশা করা হচ্ছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ।

প্রবাসী আয়ের এই উল্লম্ফনের ফলে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। বাজারের এই পরিস্থিতি সামাল দিতে এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক আজ রোববার তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১ কোটি ডলার কিনেছে। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এই ডলার কেনা হয়েছে। 

উল্লেখ্য, শুধু চলতি মাসেই কেন্দ্রীয় ব্যাংক ৯২ কোটি ডলার বাজার থেকে সংগ্রহ করেছে। আর ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ০৫ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, হুন্ডি প্রতিরোধে সরকারি ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের মানোন্নয়ন রেমিট্যান্স বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে। 

চলতি অর্থবছরের শুরু থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট ১ হাজার ৫৭৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৬ শতাংশ বেশি।

ইএইচ

Link copied!