ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:০৭ পিএম

দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। মোট রিজার্ভ বেড়ে এখন ৩৫ হাজার ৩১ দশমিক ৪৫ মিলিয়ন বা ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, দেশের অর্থনীতিতে গতিশীলতা ফেরার পাশাপাশি রেমিট্যান্স ও রফতানি আয় বৃদ্ধির ফলে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে বর্তমানে প্রকৃত রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ২৮৯ দশমিক ৪২ মিলিয়ন বা ৩০ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। সে সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ১০ বিলিয়ন ডলার। মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভের এই উল্লম্ফন দেশের আর্থিক খাতের জন্য বড় সুখবর বলে সংশ্লিষ্টরা মনে করেন।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে নিট রিজার্ভ গণনা করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। চলতি বছরের মধ্যে রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে এর আগে আশা প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

জেএইচ্

Link copied!