ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মার্চের প্রথম ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২২, ২০২৬, ০৫:১৩ পিএম

মার্চের প্রথম ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের ফলে বৈশ্বিক অস্থিরতা বিরাজ করলেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। চলতি মার্চ মাসের প্রথম দিন থেকে আজ ২২ মার্চ পর্যন্ত মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে।

রোববার (২২ মার্চ) চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ওমান থেকে আসা একটি জাহাজ থেকে এলপিজি গ্যাস খালাস করা হচ্ছে। এছাড়া থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা আরও একটি জাহাজ বহির্নোঙরে খালাসের অপেক্ষায় রয়েছে।

বন্দর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, 'বিক বরনহলম' এবং 'মর্নিং জেন' নামের আরও দুটি জ্বালানিবাহী জাহাজ বর্তমানে বন্দরের পথে রয়েছে। জাহাজ দুটি আগামী ২৫ মার্চের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা আছে। বর্তমানে ওমান থেকে আসা 'এলপিজি সেভান' জাহাজে গ্যাস খালাস চলছে এবং থাইল্যান্ড থেকে আসা 'এবি অলিভিয়া' জাহাজটি বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে।

বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দর কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে এসব কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!