ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অর্থনৈতিক অঞ্চলে লায়ন কল্লোল লিমিটেডের অত্যাধুনিক কারখানার উদ্বোধন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০৬:০৫ পিএম

অর্থনৈতিক অঞ্চলে লায়ন কল্লোল লিমিটেডের অত্যাধুনিক কারখানার উদ্বোধন

বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট চালু করেছে লায়ন কল্লোল লিমিটেড। জাপানের লায়ন কর্পোরেশন ও বাংলাদেশের কল্লোল লিমিটেডের যৌথ উদ্যোগে ৩.৩ হেক্টর জমির ওপর এই অত্যাধুনিক কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছে। শিমিজু কর্পোরেশনের নকশা ও নির্মাণে নির্মিত এই প্লান্টে উন্নত প্রযুক্তির মাধ্যমে ডিশওয়াশিং লিকুইড, টুথব্রাশ এবং পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন কল্লোল লিমিটেডের চেয়ারম্যান গো ইচিতানি বলেন, এই প্লান্টটি বাংলাদেশের প্রতি তাঁদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন। এটি দুই দেশের মধ্যে শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তুলবে এবং উন্নত মানের পণ্য সরবরাহের মাধ্যমে মানুষের সুস্থ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে। কারখানাটি বৈশ্বিক উৎপাদন মানদণ্ড অনুসরণ করে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে।

কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক এবং লায়ন কল্লোল লিমিটেডের অংশীদার গোলাম মোস্তফা জানান, এই প্রকল্প কল্লোল গ্রুপের জন্য একটি বিশেষ মাইলফলক। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় দক্ষ জনবল গড়ে উঠবে। জাপানি প্রযুক্তির ব্যবহারে পণ্যের মান আরও উন্নত হবে, যা দেশের শিল্পখাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

লায়ন কল্লোল লিমিটেডের ডিরেক্টর (ফ্যাক্টরি অপারেশনস) তাকাশি ওচিয়াই জানান, কারখানাটিতে গুণগত মান নিয়ন্ত্রণ ও প্রক্রিয়াজাত শৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি দেশীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনাও বাড়িয়ে তুলবে। উদ্বোধন শেষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের অংশ হিসেবে অতিথিরা প্লান্ট প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ করেন।

২০২২ সাল থেকে লায়ন কল্লোল লিমিটেড বাংলাদেশে উন্নত মানের গৃহস্থালি ও পার্সোনাল কেয়ার পণ্য সরবরাহ করে আসছে। নতুন এই বিনিয়োগ উদ্যোগ দেশের ক্রমবর্ধমান ভোক্তা বাজার এবং উৎপাদন খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!