ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেড়যুগ পর ঢাকা কলেজের ৬ হলে ছাত্রদলের কমিটি

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৩, ২০২২, ০৮:২৮ পিএম

দেড়যুগ পর ঢাকা কলেজের ৬ হলে ছাত্রদলের কমিটি

দেড়যুগ পর ঢাকা কলেজের ৬টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মৃধা জুলহাস মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এই কমিটি অনুমোদন করেন।

ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক তানভীর আহমদ মাদবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  নর্থ হল শাখায় মো. সুমন সিকদারকে সভাপতি এবং খাইরুল ইসলাম খোকনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যর নাম ঘোষণা করা হয়েছে। শহীদ ফরহাদ হোসেন হলে সভাপতি করা হয়েছে বি.কে হাসান ফরাজীকে, সম্পাদক ওবায়দুর রহমান শিবলী। সাউথ হলের সভাপতি শরীফ হোসাইন মিন্টু,  সম্পাদক রেজাউল করিম রেজা ।

দক্ষিণায়ন হলের সভাপতি মো .মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক মো. শাওন খন্দকার । আখতারুজ্জামান ইলিয়াছ  হলের সভাপতি মো.এনামুল হক শান্ত, সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান।  ইন্টারন্যাশনাল হলের সভাপতি মো.আলী হাসান, সম্পাদক মো. ইনজামুল হক ইমন ।

নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে ঘোষিত হল কমিটি পূর্ণাঙ্গ করে ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এবি

Link copied!