ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার ফল

প্রবাসে পরীক্ষা দিয়ে পাস করলো ২৯৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১২, ২০২৪, ০৮:২১ পিএম

প্রবাসে পরীক্ষা দিয়ে পাস করলো ২৯৮ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর ৮টি বিদেশ কেন্দ্রে বসে পরীক্ষা দিয়ে পাস করেছে ২৯৮ জন শিক্ষার্থী। প্রবাসী পরীক্ষার্থীদের পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ।

রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ চিত্র দেখা গেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবছর বিদেশ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৪৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ২৯৮ জন। ফেল করেছে ৪৯ জন। গড় পাসের হার ৮৫.৮৮ শতাংশ। শতভাগ পাস করেছে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১২ মার্চ। এরপর ১৩ থেকে ২০ মার্চ পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।

এতে সারাদেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

আরএস

Link copied!