ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোবিপ্রবিতে ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি

নোবিপ্রবি প্রতিনিধি

মে ৩১, ২০২৪, ০৬:৩৩ পিএম

নোবিপ্রবিতে ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপি ‘৩য় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘মগজে দূর করি মননের কলঙ্ক’ স্লোগানকে প্রতিপাদ্য করে এ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

এ উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস অডিটোরিয়াম থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়ে গোল চত্বরে শেষ হয়। পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক তুর্জ চৌধুরীসহ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ও নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রায় ১৩ বছর পর ২ দিনব্যাপী ৩য় বারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি ডিবেটিং সোসাইটির এ আয়োজনকে সাধুবাদ জানাই। পাশাপাশি অনুষ্ঠানের যথাযথ সফলতা কামনা করি এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।

ইএইচ

Link copied!