ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পঞ্চম দিনের মতো ট্রেন আটকে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি:

বাকৃবি প্রতিনিধি:

জুলাই ১৬, ২০২৪, ০৬:১১ পিএম

পঞ্চম দিনের মতো ট্রেন আটকে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা সংস্কার এবং সারাদেশে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে পঞ্চম দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে আন্দোলন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন অবরোধ করেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুর ৩ দিকে বিভিন্ন হল থেকে মুক্তমঞ্চে এসে সমবেত হন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্ছ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেআর মার্কেট হয়ে আব্দুল জব্বার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকল গ্রেডে (৯ম-২০তম) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে জরুরি অধিবেশন আহ্বান এবং সারাদেশে বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বিকাল সাড়ে ৪ টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা রেললাইন অবরোধের সিদ্ধান্ত নেন। কিন্তু রেললাইনে আগেই অবস্থান করেছিলো বাকৃবি শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। আন্দোলনকারীরা রেললাইন অবরোধ করতে চাইলে বাকৃবি শাখা ছাত্রলীগ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি ছাড়াই  রেললাইন থেকে চলে যায়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে দেয়। শিক্ষার্থীরা রেললাইনে বসে সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মালিহা মাশরাত বলেন,  আজকে যৌক্তিক আন্দোলনে আমার ভাইয়ের রক্ত ঝড়তেছে, আমার বোনের রক্ত ঝড়তেছে। এ কেমন স্বাধীনতা এই কেমন বাংলাদেশ। আন্দোলনে রক্ত ঝড়ায় দেশের পতাকার সম্মান ক্ষুণ্ন হচ্ছে। যেই ভাই আজকে মাথায় পতাকা বেধে আন্দোলন করছে তার মাথায় আঘাত করা হচ্ছে, পিটুনি করা হচ্ছে। যৌক্তিক দাবিতে তাদের দেহের রক্ত ঝড়তেছে। আজকে একদম স্পষ্ট করে বলতে চাই আর একজনের দেহের রক্ত যদি ঝড়ে এই বাকৃবি ছাত্র সমাজ, সারা বাংলার ছাত্র সমাজ জিরো টলারেন্স নীতিতে দাঁড়াবে।

কৃষি অনুষদের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ওয়াহিদা আঞ্জুম রিস্তা বলেন, আমি সব সময় মুক্তিযুদ্ধের পরিবারের সদস্য হিসেবে গর্বিত ছিলাম। কিন্তু আমার এখন লজ্জা লাগতেছে যে আমার জন্য আমার ভাইদের রক্ত ঝড়তেছে। আমি আমার ভাইদের অধিকার, বোনদের অধিকার হরণ করে এই কোটা চাই না। আমি চাই এর একটা বিহিত হোক, কোটা সংস্কার হোক।

বিআরইউ

Link copied!