ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ড. শফিকুল ইসলাম

নোবিপ্রবি প্রতিনিধি

নোবিপ্রবি প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৪, ০৮:২৯ পিএম

নোবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ড. শফিকুল ইসলাম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ও ফার্মেসি বিভাগের প্রধান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় প্রধানদের ভোটের মাধ্যমে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে নির্বাচিত করা হয়।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, সবাই মিলে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে  তা সুন্দরভাবে পালন করার জন্য সবসময় সচেষ্ট থাকবো। আমরা খুব দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম, পরীক্ষা ক্লাস এগুলো চলমান হয় সে ব্যবস্থা গ্রহণ করবো এবং একটি শিক্ষাবান্ধব শান্তিপূর্ণ ক্যাম্পাস দ্রুত সময়ের মধ্যে গড়ে তুলবো।

ইএইচ

Link copied!