ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোবিপ্রবির সঙ্গে তুরস্কের আনাদোলু বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২৪, ০৭:১০ পিএম

নোবিপ্রবির সঙ্গে তুরস্কের আনাদোলু বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আনাদোলু বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস প্লাস ইনস্টিটিউশনাল চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড কোলাবরেশন সেন্টারের (আইসিসিসি) উদ্যোগে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার কার্যালয়ে নোবিপ্রবির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

আনাদোলু বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. কেমাল সেনোসাক।

এ সময় উপস্থিত ছিলেন- নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা, ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড কোলাবোরেশন সেন্টারের (আইসিসিসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, প্রক্টর এ. এফ. এম আরিফুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী প্রমুখ।

ইএইচ

Link copied!