ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাভাবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি

মাভাবিপ্রবি প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৪, ০৮:৩৬ পিএম

মাভাবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আলোড়ন ক্লাবের আয়োজনে মানসিক স্বাস্থ্য, সুস্থতা এবং মন প্রশিক্ষণের উপর এত হাসি কোথায় গেলো! নামক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি)।

শনিবার বিকাল ৩টায় ক্যাম্পাসের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ অনুষ্ঠান উদ্বোধন করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আলোড়ন ক্লাবের আহ্বায়ক আবু হানিফ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মনোবিজ্ঞানী অধ্যাপক ড. তানিয়া রহমান এবং সহ-কীনোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ফ্যাকাল্টি লিজা আক্তার।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, আলোড়নের বিভিন্ন উপদেষ্টা, শিক্ষার্থী, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক মো. ইমাম হোসেন উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!