ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডাকসু নির্বাচনে সবার আগে ইশতেহার ঘোষণা ছাত্রদলের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ০১:৩৯ পিএম

ডাকসু নির্বাচনে সবার আগে ইশতেহার ঘোষণা ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল প্যানেল। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারপত্র পড়ে শোনান ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান।

১০টি প্রধান পরিকল্পনা নিয়ে সাজানো হয়েছে ইশতেহার।

ইশতেহার পাঠ করেন ছাত্রদল মনোনীত সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। পরিকল্পনাগুলো হলো-

১. শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক আনন্দময় বসবাসযোগ্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়টা যেন প্রতিটি ছাত্র-ছাত্রী তাদের জীবনের সবচেয়ে মূল্যবান, শিক্ষণীয়, এবং একই সাথে আনন্দময় সময় হিসেবে মনে রাখতে পারে, সেই লক্ষ্যে সৃজনশীল উদ্যোগ গ্রহণ।

২. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধি। নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা যৌন হয়রানি প্রতিরোধ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা।

৩. শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করা। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বাড়ানো, তথা সার্বক্ষণিক ডাক্তার এম্বুলেন্স হিসেবে নিশ্চিত করা এবং জরুরি অসৎ সমূহ বিনামূল্যে প্রদান করা।

৪. কারিকুলাম অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মানোন্নয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে কিনা সেটি নিয়মিত পর্যালোচনার জন্য ছাত্র শিক্ষক ও বিশেষজ্ঞ সমন্বয় কমিটি গঠন করা, যে কমিটির অন্যতম লক্ষ্য হবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টি ও বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসকে গতিশীল করা।

৫. পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ ব্যাটারি চালিত সটেল সার্ভিস প্রচলন এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা। বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিবেশবান্ধব ব্যাটারি চালিত পর্যাপ্ত পরিমাণ শাটল সার্ভিস চালু করা। সকল রুটে আপট্রিপ দুপুর ১২ টা পর্যন্ত ও ডাউনট্রিপ ৯টা অবধি বৃদ্ধি করা। ঢাকার বিভিন্ন এলাকার সাথে সংযুক্ত শিক্ষার্থী বাস এবং বাস রুটের সংখ্যা ও পরিসর যৌক্তিকভাবে বৃদ্ধি করা।

৬. হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা শিক্ষা ঋণ এবং ক্যাম্পাস ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা। রেজিস্টার ভবনের ‘লাঞ্চের পরে আসেন’ কালচার দূর করে ভবনের সার্বিক কার্যক্রম হয়রানি মুক্ত আধুনিক এবং গতিশীল করার লক্ষ্যে সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট উত্তোলন নানাবিধ ফি প্রদানসহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রমকে ধাপে ধাপে ডিজিটালাইজ করা এবং ডিজিটাল সার্ভিস সমস্যার জন্য ডিজিটাল সাপোর্ট ডেস্ক তৈরি করা।

৭. তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি। বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন করতে নৃ-গোষ্ঠীর ভাষা সংস্কৃতি চর্চা উৎসাহিত করা।

৮. শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধ। বিশ্ববিদ্যালয় প্রদত্ত অ্যাকাডেমিক ই-মেইল আইডির স্টোরেজ লিমিট বৃদ্ধি অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি এবং তা ব্যবহার করে বিশ্বমানের অনলাইন জার্নাল ও লাইব্রেরি এক্সেস নিশ্চিত করা এবং সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে ক্লাউড স্টোরেজ প্রদান।

৯. বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সংরক্ষণ সবুজায়ন ও প্রাণী বান্ধব ক্যাম্পাস তৈরি।

১০. কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পৃক্ততা বৃদ্ধিকরণ।

 

জেএইচআর
 

Link copied!