ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জুলাই শহিদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২০, ২০২৫, ০৯:৪৯ পিএম

জুলাই শহিদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়ার সুযোগ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া ব্যক্তিদের পরিবারের সন্তানদের বিনা খরচে পড়াশোনার সুযোগ দেবে সরকার।

রোববার কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয় শাখার সহকারী পরিচালক মো. হুমায়ুন কবিরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গত ২১ সেপ্টেম্বর পাঠানো একটি চিঠির বরাতে বিষয়টি জানানো হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য দেশপ্রেমিক নারী-পুরুষ ও ছাত্রজনতা জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।’

নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জুলাই শহিদ পরিবারের সন্তানদের অবৈতনিকভাবে পড়াশোনার সুযোগ দিতে হবে।

সেজন্য প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ইএইচ

Link copied!