ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসকন নিষিদ্ধের দাবিতে ববিতে বিক্ষোভ

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৫, ০৭:২৫ পিএম

ইসকন নিষিদ্ধের দাবিতে ববিতে বিক্ষোভ

সারাদেশে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) এর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও সংগঠনটির নিষিদ্ধের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার জুমার নামাজের পর দেশপ্রেমী শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের হয়ে ঢাকা–কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ইসকনবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে শিক্ষার্থীরা “ইসকন তুই জঙ্গি; স্বৈরাচারের সঙ্গী”, “ইসকনের ঠিকানা; এই বাংলায় হবে না” প্রভৃতি স্লোগান দেন।

দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন, “৫ই আগস্ট থেকে আজ পর্যন্ত ইসকন তথা ভারত ও আওয়ামী লীগের বি-টিম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উস্কানি, হত্যা, ধর্ষণসহ নানা সাম্প্রদায়িক, দেশবিরোধী ও গণবিরোধী কার্যকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলছে। সম্প্রতি মাওলানা মহিবুল্লাহ মাদানি ইসকনের দ্বারা গুম, নির্যাতন ও হুমকির শিকার হয়েছেন। এই ঘটনার পর আমাদের গণদাবী, ইসকনকে এদেশে নিষিদ্ধ করা হোক এবং তাদের আস্তানাগুলোতে অভিযান চালানো হোক যেন আমরা আর অস্ত্রের ঝনঝনানিতে এডভোকেট আলিফের মতো কাউকে না হারাই, যেন মাওলানা মহিবুল্লাহর মতো কেউ আর গুম-নির্যাতনের শিকার না হয়।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম, ইতিহাস বিভাগের মোশাররফ হোসেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাসুম বিল্লাহ, ইংরেজি বিভাগের রাকিন খান ও অন্যান্য শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!